দেখেছি যে আমি প্রেমের স্মৃতিটি
গড়ে গেছে শাজাহান
তারই দুটি কথা শোনা তোমায়
শুধু গেয়ে তার গান
মমতাজ তার প্রেমিকা যেন-গো
শাজাহান তার প্রেমী
প্রেম সম্রাট শাজাহান ও যে
প্রেমের শিল্পী তুমি
মমতাজ নেই - আছে আজ সেথা
শূন্য প্রেমের স্মৃতি
নেই সেথা আজ তোমরা দুজনে
আছে শুধু নিভৃতি
তাজমহলের মর্ম্মরে গাথা
আছে দুজনার প্রেম
গানের ভাষায় যতটুকু পারি
গান গেয়ে শোনালেম।