‘‘তবু এ প্রতীক্ষা কার’’

সাগরের মত যদি সফেল তরঙ্গ তুলে বলে দিতে পারি

কোনদিনও

হে নারী, উচ্চকলরবে, তোমার মিলনআশা,

ব্যর্থ শুধু ভালবাসা

এলোচুলে উপকূলে তুমি বসে।

প্রেয়সীর ভাবনায় উষ্ণতা কবিতার বারবার ছন্দ পতন

হয় যদি, তবু সমীরণ,

প্রবঞ্চিত শিহরনে মিলনের স্বপ্ন আনে

তোমার কাতরা নয়নে,

একবিন্দু তপ্ত জল খসে,

জল টস্ টসে।

এ উপল উপকূলে হৃদয়েরি হিল্লোলে সাগরের কথা

ভেবেছ কি? যুগ যুগ কোটে মাথা।

প্রেমীর পদমূলে শুধু বার বার কিসের আশায়

সৃষ্টি হতে মূকভাষায়,

ব্যর্থ শুধু হয় প্রেম,

অকূলে অনন্ত কাল সাগরীর কাছে যেন কূল ঘে’ষে চলা

তার সাথে কথা বলা

তরঙ্গিত ঘাত প্রতি ঘাতে হৃদয়ের প্রতি ঘাটে

বাজে সুর ভাঙ্গা সে ললাটে

তবু বলে কি দিলেম,

অনন্ত কাল ধরে শুধুই নিঃসীম ক্রন্দন দেখে

গেছি রেখে,

এতটে, তোমার বিস্মৃত জীবনের গান

আজ তাই পাতে কান

মোর সেই স্মৃতি থেকে।

এত বড় এ আকাশ গোল হয়ে সেটান ধেয়ে গেছে

কখন যে কার কাছে

স্তব্দ রাত বদ্ধ হয়ে আছে কোন খানে

কি জানি সে কার পানে

সাগরীর আধোমুখ ঢেকে।

নীলজলে মিল আছে হয়ত বা মনের কোথাও

তাই সে হয়েছে উধাও

উদাসী তোমার মন প্রেয়সীর ভাবনায়

দূরে বহু দূরে,

মিলনের স্বপ্ন লয়ে।

সে স্বপ্ন তরঙ্গিত নীল জলে উছালিয়া পড়ে রাতে

অন্ধকার বিদিশাতে,

মিলনের স্বপ্ন ছুটে নামে যদি,

এমনি অন্ধকার!

তবু এ প্রতীক্ষার

হে নারী! প্রবঞ্চিত দক্ষিণা মলয়ে?

যার মুখে ভাষা নেই তার কিন্তু আছে,

হয়ত বা লাল।

সুর হারা ছন্দ গীতিকার আছে

লুপ্ত প্রায় প্রাণ।

অন্ধকার হতে পারে অমাবস্যা তিথি

হতে পাারে মেঘের আড়াল,

তবুও শুভ্র সেথা আছে সুনিশ্চিত,

হয়ত বন্দিনী সেথা

মুক্তি প্রতীক্ষিত।

ক্লান্তির গান তাই স্ত্রান্তিতে নয়,

আবহমান এই চলাতে।

নিরূপায় হতে পারে ব্যর্থতার গ্লানি,

হতে পারে অর্থহীন এ জীবন,

স্তব্দ তার রূঢ় সঙ্গীত।

তবুও রাত্রি কাটে স্থবিরতায়।

পদক্ষেপ তাই থেমে থাকে

যদিও এগোয়।।

Copyright Ⓒ Prodyutdutta.com