সবুজ ঘাসের কোলে

সবুজ ঘাসের কাছে

শুয়ে শুয়ে স্মৃতির চারন

অতীতের কত কথা

কত দীর্ঘশ্বাস

একে একে এলো মেলো

জাল মনে, বহে অশ্রুজল

কখন ও বা ক্ষণিকের সুখ স্বাদ

হাসির মতন

খেলে যায় এ হৃদয়ে

যখন থাকি

সবুজ ঘাসের কাছে শুয়ে

মেরুন সূর্যছায়

গাছের তলায়

ভাল লাগে কথা কওয়া

একা একা কাঁদা

একা একা হাসি

সবুজ ঘাসের কোলে

অতীতের মাঝে

শুয়ে থাকি,

যখন হয়েছে মনে বাস্তব জগতের

নির্দ্দয় ঘাতে

আমি কত একা, কত অসহায়,

তখন সে ম্লান কোন প্রাতে

পেয়েছি একটি স্নিন্ধ কোল

পেয়েছি যে তার কাছে স্থান

যদিও তখন এই নিঠুর পৃথিবী

শুষ্ক করেছে মোর জীবনের ঘ্রাণ

একা একা রয়ে ছিত শুয়ে

তখন ও সবুজ ঘাসের কাছে

তারপর কখন যে চলে গেছে বেলা

কত দিন হয়েছে এমন

আঁধার নিবিড় হয়ে এসে

ভেঙ্গেছে সে একা একা খেলা।।

Copyright Ⓒ Prodyutdutta.com