তোমার সাথে আমার পরিচয়-
এই তো প্রথম,
হে বসন্ত!
আমি তখন বাতায়নে বন্ধ পাখীর মত,
বসে ছিলাম আকাশ পানে চেয়ে,
রুদ্ধ ঘরের চার দেওয়ালের মাঝে-
হাঁপিয়ে ওঠা মন,
অনেক দূরে হারিয়ে গেছে
নীলাঞ্জনে ডুবে।
এমন সময় তুমি এলে, সবুজ স্বপ্ন নিয়ে,
আমার বাগানে।
ফিরে এলাম সে মন নিয়ে নীল আকাশের নীচে
তোমার নিমন্ত্রণে।
সে যেন এক কিসেরই আশ্বাসে,
বুক ভরে মোর আসে-
কেবল রুদ্ধ্বশ্বাসে।
এই তো প্রথম এমন করে
পুলক জেগে ওঠে,
পলাশ ফুলে, রঙিন স্বপ্ন নিয়ে।