স্বপ্ন মোরে আলগোছে লয়ে যায় টানি,
খোরাসান প্রদেশের নৈশাপুর গ্রামে।
কত দিন হয়েছে অতীত, পুরানো সে কথা,
তবুও রবে নতুন রবে চিরকাল শুধু
নামে।
নীয়াসুদ্দিন-
ইবন্ আবুন-
ফতেহ ওমরবিন-
ইব্রাহিম-
অল্ খৈয়াম।
দেখি আমি মুদিলে নয়ন
তুমি কও কথা, হাস তুমি, তুমি গাও
গান
ঠিক সেই আগের মতন,
ওমর খৈয়াম।
এক হাতে শুরা পাত্র,
অন্য হাতে - কাঠি বেষ্টিত নারী,
কবির কল্পনা লোকে-
তোমার মুদিত মন সূদুর প্রসারী
তবে কেন মিছে পাপ ভয়,
যুক্তি আর তর্ক অপচয়,
আয় আয় পুরা করে সুরা পাত্র
জীবনের এই মাত্র, যত সুখ লুটে নিবি আয়।
যে আছে কাফের, থাক। মোল্লা মিয়া, মামিনাক, এ জীবন দুদিনের তবু কেন সুদিনের বৃথা অপচয়।
তোমার বিলাসী মোন, প্রেয়সীর সবধান
ভাবনার সিন্ধুক নিল লুটে।
আমার নিশার স্বপন,
হয়রান শুধু রোজ, তার পিছু ছুটে।
জোছনা বিছানো রাতে- তুলো পেঁজা মেঘ সাথে
তুমি যেন তারি কোনে, সুরা পাত্র হাতে,
কেমনে চেয়ে আছ, কত কিযে লিখিয়াছ,
ডানহাতে কপ হাতে।
এদৃশ্য দেখে দেখে স্বপ্নের আবেশ মেখে
মন মোর, হারিয়েছে হাল।
তাই এই মোর মন, লেখে কিছু উন্মন,
ওমর খৈয়ামী চালে - করে বানচাল।
এ যেন কি অভিশাপে, আমার রাত্রি কাটে
তোমার বিচিত্র নেশা ভরে।
অবসাদে দেহ ভার, করেছে যে বার বার,
তবুও হয়নি দেখা, হৃদয় ভরে।