আমি মরণের হাসি হাসিয়া মরিব
জীবনের যৌবনে
আমি খুশির জোয়ারে দুখের ভাটারে
ডাকিব আপন মনে
ভরা বসন্তে ঝড়া বকুলের আমি
নিরব পত্রালিকা
পদতলে পিষি মর্ম্মর ধ্বনি
কাঁদিয়া মরিব একা,
মোর পদরেখা এঁকে দিয়ে যাব
অজানা পথের প্রান্তে
কোথা হ’ল শেষ সেই পথ
পাবেনা তো কেউ জানতে
বেদনার রাতে শেষ তারা হয়ে
হেসে যাব মহা শূণ্যে
হঠাৎ বিদারি বিদ্যুৎ বাতি
ঘুচাব তমসাছুলে
অট্টহাসির তুলিব লহরা
বিগলিত মোর নয়নে
নব বসন্তে রহিব ভূলিয়া
মিলাব আঁধার গগনে।