ওগো মৃগনেত্রা

ওগো মৃগ নেত্রা! ওগো সুনয়না নারী!

সুদীপ্তা তোমার নয়ন,

তবু আছে শান্তির ছায়া,

হয়ত এমনে মোর তাই জানে

নিরূদ্ধ নমনীয় মায়া।

নয়নে নয়ন তার নিবদ্ধ করে,

মনে হয় শুধু চেয়ে থাকি।

অনিমিষ তম দৃষ্টি দিয়ে অনন্তকাল,

স্তব্ধ হয়ে থাকে যদি থাক তবে এই পৃথিবী,

সে দৃষ্টি দেখে

স্তদ্ধ হ’ক রাতের আঁধার।

আমি শুধু চেয়ে থাকি

সে নয়ন পানে

এমনি রাতের পরে রাত

আর কিছু নেই প্রয়োজন

যদি মোর শ্রান্তি হীন মন

শান্ত হয়ে আসে

ঘুআর তোমার নয়ন যদি এমনি নীরব

দৃষ্টি দিয়ে

আমার নয়ন পানে হাসে।

অনন্ত কাল শুধু স্নিন্ধ আবেশে।

Copyright Ⓒ Prodyutdutta.com