কাস্তে হাতে, নামরে মাঠে,
ভাঙ্গরে অভিমান,
লাঙ্গল নিয়ে, কাটরে মাটি,
জাগুক নবীন প্রান।
আয়না সবে হাত মিলিয়ে
মাঠের ধারে আয়,
অঙ্গে লাগা কাদা মাটি
লাগুক ধুলো গায়।
মায়ের ছেলে আমরা সবাই,
মায়ের সেবা তাই-
ঝাঁপিয়ে মোরা পড়ব কাজে
আমরা যে ভাই ভাই।
থাকবনাত আর কাররও
মুখের পানে চেয়ে।
আপন হাতে ফলাব ফসল
থাকবো সুখে খেয়ে।
নামরে মাঠে, কোর বাঁধি,
লাঙ্গল হাতে নিয়ে,
ক্ষেতের মাঠে ফসল কাটি,
কাস্তে খানি দিয়ে।
নামুক বৃষ্টি, থাকুক রৌদ্র,
ঘাটে যেন তলিয়ে।
ফলাব আজ, নতুন ফসল,
বক্ষে ধরিত্রির।