কামনা

আমি এক দুর্ব্বার দুর্নিবার যৌবন

অফুরন্ত উচ্ছ্বল চঞ্চল রক্তের গতি

আবর্ত্তিত, যুবকের দেহে

উদ্দাম কর্ম্ম শক্তি - মিলনের স্বপ্ন

উত্তাল প্রাণ প্রাচুর্য্য - অমানুষের বিরুদ্ধে মানুষের সাথী

আমি চাই ভেঙ্গে দিতে কারার প্রাচীর

উপড়ে নিতে বিধাতার বাঁকাচোখ

আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন,

U.N.O. ন্যাটো চুরমার করে দিয়ে

ইমারত ফুটপাত একাকার হোক।

আমি দেখি ক্রমওয়েনের হাতদুটো বেয়ে

টপ্ টপ্ শোষকের রক্ত পড়ে ঝরে

চার্লসের রক্তচক্ষু প্রচন্ড আক্রোশে

অন্ধ হয়ে সিংহাসনে হুমরি খেয়ে পড়ে।

Copyright Ⓒ Prodyutdutta.com