যাত্রী

আমরা সুদূর যাত্রী,

করেছি রচনা সংসার পথ,
চলিয়াছি দিবা রাত্রি।

জানি না পথের প্রান্ত,

কোনদিন আর হবে কিনা শেষ !
চলিয়াছি অক্লান্ত।

জন্ম লভিয়া আমরা পথিক,

আঁকা বাঁকা পথে চলিয়াছি ঠিক।

জানি না কেন এ যাত্রা

করেছে রচনা অশনি অতীত
আজো নেই যার যাত্রা,

কতশত দল যাত্রী-

কোথা গেল চলে’ কোথা আজো চলে!
চলিয়াছি দিবা রাত্রি।

হোক না সে দূর্গম,

যে পথে আমরা করেছি যাত্রা
চলে যাব হরদম।

হোক না সে আলোময়,

হবে না তো সেথা সহজ, শিথিল,
জানি তার পিছে ভয়!

চলচল দূর যাত্রী,

নির্ভয় পদে, অসীমের পথে,
আসুক প্রস্তর রাত্রি।

Copyright Ⓒ Prodyutdutta.com