রাজীব গান্ধী ওলট পালট
হাতছাড়া রাজধানী,
‘আম্বানি’- ‘আম্বানি’
এখন জ্যোতিবাবুর বন্ধু হয়ে
ঠিক রাখি আমদানি
ফাইন দিয়ে পঁচাশ হাজার
সুব্রত আজ রজার মিলার।’
শিশির বলে-হে আই এফ এ
লক্ষ টাকা নাও,
খেলার সুযোগ দাও।
সবাই বলেন-কে বানাল স্ট্যাচু?
উত্তম নয়, মুখটা যেন ঘেঁচু।
শিল্পী বলেন, বানিয়েছিলাম ঠিকই,
মস্ত বড় অভিনেতা,
পোজ মেরেছেন মেকী