মায়াহীন এই কায়া খানি কেন
মিছে মরে মায়া খুঁজে,
সংসারময় সংশয় তবু
ছোটে আলোর পিছে।
সংসার মরু মরিচিকা শুধু
তবু কেন তার আঁশ
ধুলি মাখা ঘর ধূলির এ ভূধর
ধূলি লয়ে কর বাস
মিছে ধুলি মেখে গায়ে হাতে মাথে
কেন যে বাড়াও গ্লানি
বৃথা এই প্রেম মায়া খারিচের
বৃথা এই হাতছানি
দুলনার দুলে দুলিয়া তোমারে
ঘুরাবে চক্রাকারে
দিশাহার কোন পথিকের মতো
পড়িবে বিপথ ধারে
সম্বিত ফিরে স্তম্ভিত হয়ে
চাহিয়া নয়ন মেলি
এতদিন তুমি যা কিছু করিলে
মিথ্যা মায়ার কেলি
যাহা হয়ে গেছে অনুশোচনায়
নেই তার কোন কাজ
বহু গেছে চলে কিন্তু আছে পরে
তারি তরে কর সাজ
এখনো বিপথে করনা বিরাজ
জাগাও জ্ঞানের চেতনা
এ বিপুলতার সীমা নাই আর
করহে তাহার সাধনা
হয়েছে তোমার জীবন সন্ধ্যা
এসেছে যাবার লগ্ন
এখনো রয়োনা মিছে এ মায়ার
বৃথা এ স্বপনে মগ্ন।