পাল তোলা জাহাজের পানে চেয়ে
মনে হয়
আমি যেন ব্যর্থ বণিক।
পণ্য ভরা তরী নিয়ে দিয়েছিনু পাড়ি,
সুদূর দেশের সীমানায়
কখন সে ভরা তরী গেছে ডুবে
ডুবে গেছে বণিক হৃদয়ে
অনেক কষ্টের সেই অর্জ্জিত ধন
লাভ আর লোকসান দিয়ে
উঠে ছিল গড়ে মোর বাণিজ্য স্বপন।
সে স্বপ্ন ভেঙ্গে গেছে, সেই তরী ডুবে গেছে,
সেই পাল ছিঁড়ে গেছে
উতাল হাওয়ায়,
পাল তোলা জাহাজের পানে চেয়ে
মনে হয়
তারপর আমার এই অচেতন দেহ নিয়ে
সাগরের ঢেউয়ে ঢেউয়ে
করেছে কি খেলা
নীল কাজলের বুকে
অনেক রাত্রি শেষে
ক্লান্ত কোন বেলা
অবশেষ প্রাণটুকু নিয়ে
আর সব দিয়ে অঞ্জলি
ঠেকে গেছে কোন এক নির্জ্জন দ্বীপে
চেতনা হয়নি জানি কোনদিন আর
নিপৃঢ় অর্থ খুঁজে ব্যর্থ চেতনায়
বিকৃত অচেতন, চেতনার বশে
নিঃসাড় দেহটা শুধু হামাগুরি দিয়ে
আশ্রয় খুঁজেছিল নির্জ্জন দ্বীপে।।