এই পৃথিবীতে ফুরালো আমার
সুখে দুখে দিন গোনা
তবু কেন জানি যাবার বেলায়
হয়ে যাই আনমনা
আর ত রব না এ ধরার মাঝে
আরত গাবনা গান
সাঁঝে বেলায় পথ চেয়ে আর
উদাস হবে না প্রাণ।
দুদিনের খেলা সাঙ্গ করেছি
সুখে দুখে গান গেয়ে
যাবার বেলায় তবু নামে ব্যথা
মরমের মাঝে চেয়ে
কানে আমার পশিবে না আর
ভোরের পাখীর গান
সবুজের পানে মেলিয়া নয়ন
জুরাবে না মোর প্রাণ
আমার পৃথিবী দুদিনের তরে
বেসেছিল মোরে ভাল?
যাই চলে যাই ছিঁড়ে এ বাধন
ফুরালো যে মোর আলো।