অরূপ

নেহাতি তোমার অপরূপ রূপ

নয়ন লভেগো যে গভীর সুখ

নিশীথ গগনে যে ছবি গোপনে

এঁকেছে শিল্পী ধরে না নয়নে

নিপুণ তুলিকা ধরেছ টানিয়া

একেছ যে পট মাধুরী মাখিয়া

নদী গিরি মালা পথ পর্বত

সাগরারন্যে শোভে যত সব

মুক্ত ছড়ানো সবুজের বুকে

তা চিনে প্রভাত তব হাসিমুখে

রবি শশীতারা কত মনোহরা

কত রূপে রূপী মেঘ কন্যারা

কি খেলা খেলেছ সাঁঝের আকাশে

ছড়ায়েছ রঙ্গ মনের হরষে

হেতা হতে ঐ দিগন্তপানে

যত দূর ধরে আমার নয়নে

আপনকে শুধু রূপসুধা হেরি

আনমনে ভাবি এঁকেছ যে ছবি

সেত ও প্রাণ প্রিয় তোমারি স্বরূপ

কত মনোহর কত অপরূপ।।

Copyright Ⓒ Prodyutdutta.com