ওগো ফুল পরী, তুমি সুন্দরী
কেন গো ঝড়িয়া যাও
ক্ষণিকের তরে রূপ শুধা ঢালি
কোথায় চলিয়া যাও।
ফুটিয়া ওঠোরে আপন খেয়ালে
ভোরের মাধুরী নিয়ে
কবির মননে ঢেলে দাও সুধা
নিজের শুরভি দিয়ে
মাতাল কর হে দখিনা মলয়
হৃদয়ের সুধা ঢালি
পূর্ণ করহে কখন জানিনা
শূন্য পূজার ডালি
অরূপ তোমারে দিয়েছে যে রূপ
স্বরূপের মধু ঢালি
খনেকের তরে দিয়ে দেখা তার
কি লাগি যাও চলি
জাননাত তুমি কবির মরমে
কেমনে যে বাজে ব্যথা
অসময়ে তুমি নিলে গো বিদায়
ক্ষণিকের দিয়ে দেখা
তাইবুঝি তুমি বিদায়ের আগে
বলেছ কবির কানে
আমি চলে যাই যেথা হোতে আসি
কেন মিছে ব্যথা প্রাণে।