আসছে মায়ের পুজো

আজ কি শোভা লুটিয়ে পড়ে

দিগন্তেরি অঙ্গনে,

রঙ্গের বাহার রাঙ্গিয়ে দিল

মুক্ত একার প্রাঙ্গনে,

ছড়িয়ে দিল বিশ্ব মাঝে

আজকে কিসের বার্ত্তারে?

ভরিয়ে দিল ভূবন খানি

সৌরভে আর কার তরে।

কারতরে আভা অসীম নীলে

পড়লো ঝরে স্বর্ণরে?

শারদ প্রাতে দিকে দিকে

লাগলো রঙ্গের বর্ণরে!

সময় হলো মায়ের পূজার

তাইত এত জাঁক!

ঐ শোনা যায় সুদূর হতে

বাজছে কাঁসর ঢাক!

সন্নিকারা সাজ করেছে,

নবীন বসন পড়ছে গায়,

পড়লো রূপের হানাহানি,

কে আগে মা’র চরণ পায়।

মায়ের পূজার হলো সময়,

আয় রে ছুটে আয়।

কে আর আজ ভিনদেশীয়,

কে আছরে সুদূর গাঁয়ে।

Copyright Ⓒ Prodyutdutta.com