এ জীবনে

আমরা সবাই এসেছি হেথায়

গেয়ে যাব দুটি গান

একটি সুখের একটি দুখের

উজার করে এ প্রাণ

সুখের পরষে হঠাৎ হরষে

যদি দুলে উঠে মন

হবনাত হায় দিশেহারা তায়

দুদিনের এ জীবন

আলোর পাশেতে আঁধারের ছায়া

রয়েছে যে চিরদিন

মরনের ছায়া ছেয়ে আসেঐ

জীবনের আলো ক্ষীন

একটির নদীর দুইকূলে দুই

চলে জীবনের খেলা

একূলে যখন আসেগো জোয়ার

ও কূলে ভাটার বেলা

প্রদীপের শিখা ধীরে ধীরে জ্বলে

নিঃশ্বেসি দেয় আলো

হবে অবসান দীপশিখা তার

নিবিড় হয় যে কালো

ক্ষণিকের মায়া মরিচিকা ময়

জীবন মরুর বুকে

হব না ত মোরা কভূ দিশেহারা

মিছে এ মায়ার সুখে।

Copyright Ⓒ Prodyutdutta.com